1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র-মাদকের বিশাল মজুত, নগদ ১০ লাখ টাকা উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ফের ঢাকায় গাইবেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করা সঞ্জয় ‘বন্ধুর ডাকে বেরিয়ে নিখোঁজ, হতে পারে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে’ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: তদন্তের আগে মন্তব্য নয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা শেষে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় ভোলার দুই লক্ষাধিক জেলে গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশি অনুদান সংগ্রহ হামজার দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে স্বচ্ছলতার স্বপ্ন, আশামনিকে সেলাই মেশিন দিল জেলা প্রশাসন পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ নারায়ণগঞ্জে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, নিয়মিত আয়োজনের আহ্বান সাংসদের

নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র-মাদকের বিশাল মজুত, নগদ ১০ লাখ টাকা উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

নরসিংদীতে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিভিন্ন ধরনের গুলি, মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরতলির ঘোড়াদিয়া গ্রামের একটি বাড়ির পরিত্যক্ত ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড গুলি, পিস্তলের ৬ রাউন্ড গুলি, থ্রি নট থ্রি রাইফেলের ২ রাউন্ড গুলি, ছোট পিস্তলের ২১ রাউন্ড গুলি, ৬টি ব্ল্যাংক কার্তুজ, শটগানের ২১ রাউন্ড রাবার কার্তুজ ও ২০ রাউন্ড সিসার কার্তুজ। এ ছাড়া ৯টি দেশীয় চাপাতি ও ছোরা, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর একটি দল ঘোড়াদিয়া গ্রামের ওই পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে সেখানে মজুত রাখা অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে কোনো চক্র এসব অস্ত্র ও মাদকদ্রব্য সেখানে মজুত করে রেখেছিল। তবে এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। পাশাপাশি উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park