1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসায় অবহেলা নয়, রোগীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রী টুকুর বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কালিয়াকৈরে দীর্ঘ যানজট আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর: তথ্য উপদেষ্টা ধনীদের কার্বন নিঃসরণে জলবায়ু সংকট তীব্র, ভুগছে দরিদ্র জনগোষ্ঠী: অক্সফাম ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাব: পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস সারাদেশে সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে এলিজা জামান বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান রাজনৈতিক পরিস্থিতি ও লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর: তথ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা

মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সামনে আসা তথ্যে এ ঘটনায় একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের পরিণতি ভোগ করতে হবে।

তিনি বলেন, একজন মানুষের মৃত্যুর পর তাঁর মরদেহের সঙ্গে এমন আচরণ কেউ ভালোভাবে নেননি। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। কিছু মানুষের বিচার হওয়ার পর তাঁদের মরদেহের সঙ্গে এমন আচরণ করা হয়েছিল, যা ওই বিচারগুলোর পক্ষে থাকা ব্যক্তিরাও পছন্দ করেননি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, মৃত্যুর পর একজন মানুষের বিচার সৃষ্টিকর্তার কাছে হবে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হন, তাঁরা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হবেন এবং এ ধরনের কাজের জন্য মানুষের প্রশংসা বা সমর্থন পাবেন না।

উগ্রবাদ ও শিশুর ওপর নির্যাতনের ঘটনায় সরকারের অবস্থান

চব্বিশ-পরবর্তী সময়ে মৌলবাদী ও অতি ডানপন্থি উগ্রবাদীদের তৎপরতা এবং টঙ্গীতে এক শিশুকে নির্যাতনের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে। টঙ্গীর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, রাষ্ট্রের আইন ভঙ্গ করে কেউ এ ধরনের কর্মকাণ্ড চালাতে পারবে না—সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তা দেওয়া হলে এ ধরনের ঘটনার প্রবণতা কমে আসবে। আইনগত ব্যবস্থা অব্যাহত থাকলে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্রনীতিতে পরিবর্তন হয়নি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকার তার অবস্থান থেকে সরে আসেনি এবং ভবিষ্যতেও আসবে না।

তিনি জানান, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতেও সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনার সময়ও সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয়েছিল।

জাহেদ উর রহমান বলেন, এসব বিষয় বাংলাদেশ মেনে নিয়েছে—এমনভাবে দেখার সুযোগ নেই। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park