1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

হোসিয়ারি কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় নবাব সলিমুল্লাহ রোডে অবস্থিত বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের মালিকানাধীন হোসিয়ারি কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ জোরপূর্বক দখল করে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে।
এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ, দখলমুক্ত করে অফিস কক্ষটি সংগঠনের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া এবং ভবনটির স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু স্বাক্ষরিত ওই আবেদনে এসব অভিযোগ তুলে ধরা হয়।
আবেদনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সদর এলাকার ৩১ নম্বর নবাব সলিমুল্লাহ রোডে, আইন কলেজ সংলগ্ন স্থানে অবস্থিত হোসিয়ারি কমিউনিটি সেন্টার ভবনটি বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের মালিকানাধীন। দীর্ঘদিন ধরে সংগঠনটি ভবনটি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে ব্যবহার করে আসছে।
অভিযোগে আরও বলা হয়, প্রায় পাঁচ বছর ধরে স্থানীয় একজন ব্যবসায়ীর কাছে ভবনটি বৈধভাবে ভাড়া দেওয়া হয়েছিল কমিউনিটি সেন্টার পরিচালনার জন্য। সেখানে জন্মদিন, মৃত্যুবার্ষিকী, বিয়েসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছিল।
তবে সম্প্রতি ভবনের অফিস কক্ষটি জোরপূর্বক দখল করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন। এতে ভবনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে করা আবেদনে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অফিস কক্ষটি দখলমুক্ত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবনটিতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং সামাজিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হতে পারে, সে বিষয়েও প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
এদিকে, অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত পরিস্থিতি নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযোগ ও পাল্টা বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পদক্ষেপের দিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park