1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কালিয়াকৈরে দীর্ঘ যানজট আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর: তথ্য উপদেষ্টা ধনীদের কার্বন নিঃসরণে জলবায়ু সংকট তীব্র, ভুগছে দরিদ্র জনগোষ্ঠী: অক্সফাম ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাব: পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস সারাদেশে সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে এলিজা জামান বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান রাজনৈতিক পরিস্থিতি ও লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান দাফনের জায়গা না পেয়ে বসতঘরেই বৃদ্ধকে দাফন

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তাঁর সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’তে এ আয়োজন করা হয়। এ সময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তাঁরা।

কান্তেইতে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান সানায়ে তাকাইচি। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি দল তাঁকে গার্ড অব অনার দেয়। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন শেষে দুই প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর টোকিও পৌঁছান তারেক রহমান। সফরকালে তিনি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন এবং জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

সফরের প্রথম দিন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park