1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নিউমার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে অভিযান চালাবে ডিএসসিসি

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

রাজধানীর নিউমার্কেট এলাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে অভিযান পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম।

শনিবার (২৪ অক্টোবর) সকালে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতার ওপর গুরুত্বারোপ করে আব্দুস সালাম বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই। আগের তুলনায় ঢাকায় অনেক পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় আরও সুন্দর ঢাকা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক।

এদিকে, জনস্বার্থে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অনুরোধে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আব্দুস সালাম বলেন, ওই জায়গাটি পার্কিংয়ের জন্য ইজারা দেওয়া হয়েছে। অন্য স্থানে নতুন এসটিএস নির্মাণের পরিকল্পনা রয়েছে।

নিউমার্কেট এলাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা এবং নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park