1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

আ.লীগ ছাড়লেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম, বাকি জীবন কাটাতে চান ইবাদতে

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা কমিটির সদস্যপদসহ দলটির প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু)। জীবনের বাকি সময় আল্লাহর ইবাদত ও পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিতে কাটাতে চান তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এক লিখিত বিবৃতিতে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান জানে আলম মিয়া।

তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

লিখিত বিবৃতিতে পদত্যাগের কারণ হিসেবে বয়সজনিত শারীরিক জটিলতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেন সাবেক এই উপজেলা চেয়ারম্যান। তিনি জানান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁটুর ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এসব কারণে তার পক্ষে আর রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে জানে আলম মিয়া বলেন, নিজের জ্ঞান ও বিবেচনায়, স্বেচ্ছায় এবং কারও চাপ ছাড়াই তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের পদ-পদবি থেকে স্থায়ীভাবে পদত্যাগ করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, পদত্যাগের পর আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত হওয়ার পরিকল্পনা নেই তার।

জীবনের বাকি সময় আল্লাহর ইবাদত এবং পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিতে কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক এই উপজেলা চেয়ারম্যান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park