1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী ফুলবাড়ী পৌরসভার ১৫ পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান মহাখালীতে রক্ষাকালী মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যানজটের স্বস্তি নারায়ণগঞ্জে, মিশুকের বাড়তি ভাড়ায় ভোগান্তি ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ কেজি গাঁজাসহ যুবক আটক সিঙ্গাপুরে বডিবিল্ডিংয়ে নারায়ণগঞ্জ ফতুল্লার কৃতী সন্তান সোয়াদের এক স্বর্ণ, দুই ব্রোঞ্জ শিরোনাম: নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে হবে: সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ গ্রেপ্তার, অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ

চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম: ইশরাক হোসেন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক। বর্তমান নিউজ

মাদকের সরবরাহ নেটওয়ার্ক বন্ধ করাই ছিল মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সদ্য মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া এই সংসদ সদস্য বলেছেন, তিনি চাঁদা তুলতে নয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিন দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, “মাদকের সরবরাহ নেটওয়ার্ক বন্ধ করাই ছিল আমার মূল লক্ষ্য। ওই দিন চাঁদা তুলতে যাইনি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। তবে এ অভিযান অব্যাহত থাকবে।”

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, তাঁর কারণে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড কিংবা দল যেন বিব্রত না হয়, সে জন্য স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে সংসদীয় আসনসহ গুরুত্বপূর্ণ সব কাজ চালিয়ে যাবেন।

নিজের ভূমিকা নিয়ে তিনি বলেন, ভুল করলে বা কাউকে আঘাত দিলে তিনি দুঃখ প্রকাশ করছেন। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কোনো ভুল করেননি। নিরাপত্তার জন্য কিছু সময় হাতে অস্ত্র রেখেছিলেন বলেও জানান তিনি।

এর আগে, গত ১৭ অক্টোবর রাজধানীর গেন্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের সৃষ্টি করেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park