1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী ফুলবাড়ী পৌরসভার ১৫ পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান মহাখালীতে রক্ষাকালী মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যানজটের স্বস্তি নারায়ণগঞ্জে, মিশুকের বাড়তি ভাড়ায় ভোগান্তি ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ কেজি গাঁজাসহ যুবক আটক সিঙ্গাপুরে বডিবিল্ডিংয়ে নারায়ণগঞ্জ ফতুল্লার কৃতী সন্তান সোয়াদের এক স্বর্ণ, দুই ব্রোঞ্জ শিরোনাম: নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে হবে: সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ গ্রেপ্তার, অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ

সিঙ্গাপুরে বডিবিল্ডিংয়ে নারায়ণগঞ্জ ফতুল্লার কৃতী সন্তান সোয়াদের এক স্বর্ণ, দুই ব্রোঞ্জ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক। বর্তমান নিউজ

সিঙ্গাপুরে আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে একটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন নারায়ণগঞ্জ ফতুল্লার কৃতী সন্তান খন্দকার তাহিয়ান সোয়াদ।

রোববার (১৮ অক্টোবর) সিঙ্গাপুরের আওয়ার ট্যাম্পিনিস হাবের ফেস্টিভ্যাল আর্টস থিয়েটারে ফিটনেস ইন্টারন্যাশনাল ফেডারেশন (এফআইএফ) আয়োজিত ‘এফআইএফ ওয়ার্ল্ড ইম্পেরিয়াল কাপ ২০২৬’ প্রতিযোগিতায় এ সাফল্য অর্জন করেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সোয়াদ প্রো বডিবিল্ডিংয়ের ৯০ কেজি বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছেন। এ ছাড়া নভিস বডিবিল্ডিং ও নভিস ক্লাসিক ফিজিক বিভাগে তৃতীয় স্থান অর্জন করে দুটি ব্রোঞ্জ পদক লাভ করেন তিনি। প্রতিযোগিতা শেষে তাঁকে সনদও দেওয়া হয়।

সোয়াদ সামাজিক সংগঠন ‘এইচডব্লিউপিএল অ্যান্ড বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী ২৩ অক্টোবর সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। সোয়াদের আগামী দিনের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park