
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করে তরুণদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তরুণদের জন্য খেলাধুলাকে পেশাগতভাবে এগিয়ে নেওয়ার সম্ভাবনা তুলে ধরা হয়। এ সময় নতুন ক্রীড়া নির্দেশিকার দ্বিতীয় সংস্করণ নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন ও সাঁতারসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণের মাধ্যমে পেশাগত সাফল্য অর্জনের বিষয়গুলো গুরুত্ব পায়। খেলাধুলাকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং জীবিকা অর্জন ও ভবিষ্যৎ গড়ার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।