1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী ফুলবাড়ী পৌরসভার ১৫ পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান মহাখালীতে রক্ষাকালী মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যানজটের স্বস্তি নারায়ণগঞ্জে, মিশুকের বাড়তি ভাড়ায় ভোগান্তি ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ কেজি গাঁজাসহ যুবক আটক সিঙ্গাপুরে বডিবিল্ডিংয়ে নারায়ণগঞ্জ ফতুল্লার কৃতী সন্তান সোয়াদের এক স্বর্ণ, দুই ব্রোঞ্জ শিরোনাম: নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে হবে: সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ গ্রেপ্তার, অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ

বসতঘরে আগুন, বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা পুড়ে ছাই

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক। বর্তমান নিউজ

পটুয়াখালীর বাউফলে বসতঘরে অগ্নিকাণ্ডে গরু-ছাগল, হাঁস-মুরগি, আসবাবপত্রসহ পুড়ে গেছে নিজের ও বোনের বিয়ের জন্য দীর্ঘ ১০ থেকে ১২ বছরে জমানো প্রায় সাত লাখ টাকা। এতে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে মোশাররফ হোসেনের (৩০) পরিবার।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ারসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় হঠাৎ মোশাররফের বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুনের শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের মালামাল, গবাদিপশু ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

মোশাররফ হোসেন জানান, কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে গরু-ছাগল পালন করে আসছেন তিনি। একসময় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তবে অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় সেটি বিক্রি করে দেন। এরপর গরু-ছাগল পালন শুরু করেন।

কান্নাজড়িত কণ্ঠে মোশাররফ বলেন, গত ১০ থেকে ১২ বছরে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে প্রায় সাত লাখ টাকা জমিয়েছিলেন তিনি। নিজের ও বোনের বিয়ের জন্য টাকাগুলো ঘরেই রেখেছিলেন। ব্যাংকে জমা না রাখায় আগুনে সব টাকা পুড়ে গেছে। এ ছাড়া প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি গরু, ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।

তিনি বলেন, “এখন কীভাবে সংসার চালাব? আমি একদম নিঃস্ব হয়ে গেছি।”

বাউফল ফায়ার সার্ভিসের টিম লিডার ছাব্বির আহমেদ বলেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে রওনা হন। সেখানে পৌঁছে আগুন জ্বলতে দেখে পানি ছিটিয়ে নেভানোর কাজ শুরু করেন। পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park