1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ

আজ ১৩ সেপ্টেম্বর ২৪ ইং শুক্রবার বিকাল ৩ টায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে পঞ্চবটিস্থ থানা কার্যালয়ের সামনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই নারায়নগন্জে এক প্রভাবশালী নেতা ছিল তিনি বলতেন খেলা হবে, কিন্তু ৫ ই আগষ্টের পর থেকে সেই খেলোয়াড়কে দেখা যাচ্ছে না।
স্ত্রী সন্তানসহ স্বপরিবারে পলাতক এই কথিত খেলোয়াড়।
আওয়ামী এই সমস্ত টেরোরিস্টদের বাংলাদেশে আর জায়গা হবে না।

অধ্যাপক মাহবুবুর রহমান আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (০৯) দফা দাবি নিয়ে রাজপথে কাজ করছে
ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার
দূর্নীতি বাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা।
এবং সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্তর্ভুক্তি কালীন সরকারের দেশ সংস্কারের জন্য যতদিন সময় প্রয়োজন হয় আপনারা নিন প্রয়োজনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের পাশে থেকে সহযোগিতা করব।

কিন্তু কোনো চাঁদাবাজদের হাতে দেশের সম্পদ নিরাপদ নয় ,তাই আগামীতে পীর সাহেব চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার কোন বিকল্প নেই।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক , মাওলানা লোকমান হোসেন জাফরী,তার বক্তব্যে তিনি বলেন আওয়ামী সরকার দেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিনত,এমন কোনো অপরাধ নেই যা এই ফ্যাসিস্ট সরকার করে নি,আলেম সমাজ থেকে শুরূ করে সকল শ্রেনীপেশার মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল।

এর আগে থানা সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং আমানউল্লাহ আমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নারায়নগন্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম,সেক্রেটারী মুহাম্মাদ জাহাংগীর কবির,সাংগাঠনিক সম্পাদক ফারূক মুন্সি।

এছাড়া সমাবেশে আরো বক্তব্য রাখে ইসলামী আন্দোলন ও সগযোগী সংগঠনের থানা শাখার শীর্ষ নেতৃবৃন্দ।

এছাড়া কুতুবপুর ইউনিয়ন সভাপতি হাজী ওয়াসিমউদ্দীন,ফতুল্লা ইউনিয়ন সভাপতি হাজী রূবেল,এনায়েতনগর ইউনিয়ন সভাপতি হাজী সাইদুল ও কাশীপুর ইউনিয়ন সভাপতি শাহদাৎ হোসেন রানা উক্ত সমাবেশে বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park