1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদ্রাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী চারজনের শরীর ৫০–৬০ শতাংশ পুড়ে গেছে, অবস্থা আশঙ্কাজনক মদনপুরে সমবায় মার্কেট দখল, বিচার চায় ভুক্তভোগীরা নয়াপল্টনে কৃষক দলের প্রতিবাদ সমাবেশ ও মিছিলে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেত্রী লিপি খন্দকার নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নয়াপল্টনে কৃষক দলের প্রতিবাদ সমাবেশ ও মিছিলে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেত্রী লিপি খন্দকার

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

ঢাকা প্রতিনিধি|বর্তমান নিউজ
দেশবিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা খোরশেদ আলম লিপি খন্দকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এমপি। সংগঠনের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন এতে সভাপতিত্ব করেন।
কর্মসূচিতে বিএনপি ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি নয়াপল্টন ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা খোরশেদ আলম লিপি খন্দকারের উপস্থিতি কর্মসূচিতে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের অংশগ্রহণকে আরও দৃশ্যমান করে তোলে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park