1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ

নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জে শুরু হয়েছে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬’। দুই দিনব্যাপী এ দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাব। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২৬ নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়াম কমপ্লেক্স, ইসদাইর-এ টুর্নামেন্টের বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ফতেহ মোঃ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; মাসুদ রানা, সভাপতি, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি; মনিরুল ইসলাম সজল, আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর যুবদল; দিলারা মাসুদ ময়না, সভানেত্রী, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দল; মোঃ আসাদুজ্জামান এবং হানিফ সরদার, পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাবের সভাপতি খুরশিদ আলম মনির।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবা খেলাকে আরও জনপ্রিয় করা এবং প্রতিযোগিতামূলক দাবার পরিবেশ সম্প্রসারণের লক্ষ্যেই এ আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে দাবাড়ুদের অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক রেটিংয়ের সুযোগ থাকায় প্রতিযোগিতাটি দাবা অঙ্গনে গুরুত্ব বহন করছে।
দুই দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের দাবাড়ুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
আয়োজক নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাব আশা করছে, এ ধরনের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জে দাবা চর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক দাবার প্রতি উৎসাহিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park