1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক, ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার পঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। একই সময়ে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কসংলগ্ন এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে অবস্থানরত ১৫ জনকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম ঠেকাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত নজরদারি ও অভিযান চালাচ্ছে। মিছিলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে।
এদিকে, একই রাতে রূপগঞ্জের দক্ষিণ নবগ্রাম এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রুবেল মিয়াকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার রুবেল মিয়া দক্ষিণ নবগ্রাম এলাকার লাল মিয়ার ছেলে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি আটক ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড প্রতিরোধ এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park