1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আইনজীবীদের সঙ্গে নতুন এসপির মতবিনিময়, অপরাধ ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৬ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খাঁন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লাসহ জেলা বারের বিজ্ঞ আইনজীবীরা।
১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খাঁন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাম্প্রতিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে পুলিশ প্রশাসনের চলমান কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়কালে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিজ্ঞ আইনজীবীরা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। পাশাপাশি পুলিশ ও আইনজীবীদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক অঞ্চল। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।”
তিনি বলেন, “পুলিশ ও আইনজীবীদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ ও আইনজীবীদের একযোগে কাজ করতে হবে, ইনশাআল্লাহ।”
এসপি আরও বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা আইনজীবী সমিতির সহযোগিতায় আমরা একটি অপরাধমুক্ত, মাদকমুক্ত ও শান্তিময় নারায়ণগঞ্জ গড়ে তুলতে বদ্ধপরিকর।”
পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে হয়রানি বা অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পুলিশ জনগণের বন্ধু হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার।
মতবিনিময় শেষে উপস্থিত আইনজীবীরা নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন ও আইনজীবী সমাজের মধ্যে এ ধরনের সমন্বয় নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park