1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ইউনিয়নে মাঠ, উপজেলায় ক্রীড়া কর্মকর্তা: আড়াইহাজারে প্রতিমন্ত্রী আমিনুল হক ও এমপি নজরুল ইসলাম আজাদ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

আড়াইহাজার প্রতিনিধি। হুমায়ুন কবির সাদী।
দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ প্রতিষ্ঠা এবং মাঠপর্যায়ে খেলাধুলার কার্যক্রম আরও গতিশীল করতে প্রতিটি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগের উদ্যোগের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ উপস্থিত ছিলেন।
এ সময় আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের নাম ‘শহীদ মঞ্জুর স্টেডিয়াম’ ঘোষণা করেন প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, জেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা থাকলেও উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা ছিল না। মাঠপর্যায়ে খেলাধুলাকে আরও এগিয়ে নিতে দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা এবং দুজন করে স্টাফ নিয়োগ দেওয়া হচ্ছে।
আমিনুল হক আরও বলেন, শুধু বড় শহর বা জেলা পর্যায়ে নয়, খেলাধুলার সুযোগ পৌঁছে দিতে হবে প্রত্যন্ত গ্রামের মানুষের কাছেও। এ জন্য ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরি ও সংরক্ষণ করা প্রয়োজন। মাঠ থাকলে স্থানীয় পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা সম্ভব হবে এবং নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।
শিক্ষাব্যবস্থায় খেলাধুলাকে আরও গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে একটি পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মননশীলতা, ধৈর্য ও শৃঙ্খলাবোধ তৈরি করা সম্ভব।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তাই দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মাঠপর্যায়ে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই স্টেডিয়ামকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকার তরুণ ও ক্রীড়াপ্রেমীদের জন্য নিয়মিত খেলাধুলা, প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park