1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, ৭৮৪৫ পিসসহ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৫ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে মোটরসাইকেলে ইয়াবা পাচারের অভিযোগে নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে আনোয়ারা থানাধীন আনোয়ারা এলপিজি অটো গ্যাস স্টেশন এলাকার সৈয়দ কুচাইয়ার মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে একটি মোটরসাইকেল থামানো হয়। মোটরসাইকেলটির সামনের শেডে ইংরেজিতে ‘PRESS Daily Bangladesh Observer’ লেখা স্টিকার দেখতে পান র‌্যাব সদস্যরা।
পরে সন্দেহ হওয়ায় মোটরসাইকেলটিতে বিস্তারিত তল্লাশি চালানো হয়। এ সময় এর হাফ চেসিস ও চেসিস বক্সের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ এবং নুরুল আলম প্রকাশ মুজাহিদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল আলম কক্সবাজারের টেকনাফ থানার রংগীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে।
র‌্যাব-৭ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা।
প্রাথমিকভাবে ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
গ্রেপ্তার ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা এবং জব্দ করা মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাংবাদিকতার পরিচয় বা প্রেস স্টিকার ব্যবহার করে মাদক পরিবহনের অভিযোগের ঘটনায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park