1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সদর থানা শাখার আহ্বায়ক হলেন খোরশেদা আলম লিপি খন্দকার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সদর থানা শাখার ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সদর থানা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন খোরশেদা আলম লিপি খন্দকার।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা খোরশেদা আলম লিপি খন্দকারকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় খোরশেদা আলম লিপি খন্দকার বলেন, সংগঠন তাকে যে দায়িত্ব দিয়েছে, তা তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করবেন। নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি এ দায়িত্ব প্রদানের জন্য নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে দিলারা মাসুদ ময়না ও আয়েশা আক্তার দিদার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
খোরশেদা আলম লিপি খন্দকার বলেন, তৃণমূল পর্যায়ে নারী নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়াই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য। দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এদিকে নতুন ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের নেতাকর্মীরা নতুন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সদর থানা এলাকায় মহিলা দলের কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park