1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্তা আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কীর্তন, পূজা-অর্চনা, উৎসব ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির ফুলবাড়ী আহবায় আনন্দ কুমার গুপ্তর সভাপতিত্বে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী কেন্দ্রীয় শিবমন্দিরে এ আয়োজন করা হয়। সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী ভক্তরা মন্দিরে সমবেত হয়ে কীর্তন ও পূজা-অর্চনায় অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় ভক্তদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, পূজা উদযাপন কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজিম, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সদস্য মাহাবুব আলম মিলনসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।
শোভাযাত্রা শেষে শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও ধর্মীয় আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পুরোহিতরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park