1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

রূপগঞ্জে মানুষের দোরগোড়ায় সরকারি সেবা, চালু ওয়ান-স্টপ সার্ভিস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৩২ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি:সবুজ মিয়া।
সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ কার্যক্রম। এর মাধ্যমে উপজেলা সদরে না গিয়েই স্থানীয় পর্যায়ে এক জায়গা থেকে বিভিন্ন সরকারি দপ্তরের প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।
সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী ফাজিল মাদ্রাসা মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়।
পরীক্ষামূলক এ আয়োজনে স্বাস্থ্য, কৃষি, তথ্য, শিক্ষা, সমাজসেবা, প্রাণিসম্পদ, ভূমি ও নির্বাচনসহ মোট ১৩টি সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পৃথক বুথের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সেবা প্রদান করেন। সকাল থেকেই দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ প্রয়োজনীয় সরকারি সেবা নিতে সেখানে উপস্থিত হন।
স্থানীয় সেবাপ্রার্থীরা জানান, বিভিন্ন সরকারি দপ্তরের সেবা নিতে উপজেলা সদরে যেতে হলে সময়, শ্রম ও অর্থ ব্যয় হয়। অনেক সময় দীর্ঘ অপেক্ষার কারণে ভোগান্তিতেও পড়তে হয়। একই স্থানে একাধিক দপ্তরের সেবা পাওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমেছে বলে জানান তারা।
তারা আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালু করা গেলে সাধারণ মানুষের জন্য সরকারি সেবা গ্রহণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় জানান, সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই উপজেলা প্রশাসনের উদ্যোগে পরীক্ষামূলকভাবে ওয়ান-স্টপ সার্ভিস কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম দিনের কার্যক্রমে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ভবিষ্যতে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভায় সপ্তাহে অন্তত একদিন এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, পরীক্ষামূলক কার্যক্রমটি নিয়মিত ও স্থায়ীভাবে চালু হলে প্রত্যন্ত এলাকার মানুষ উপজেলা সদরে না গিয়েই প্রয়োজনীয় সরকারি সেবা দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park