1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফতুল্লা থানা তাঁতীদলের বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭১ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ

নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করছে বিএনপি। এবারের খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে দিয়েছে দলটি।

রোববার (১ সেপ্টেম্বর) ভোর ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ উদ্বোধন করেন ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ও ৬নং ওয়ার্ড, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল।

পরে সন্ধ্যায় ৬নং ওয়ার্ড কার্যালয়ে ক্ষুদ্র আকারে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সহ দেশবাসীর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে কেক কেটে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন ফতুল্লা থানা তাঁতী দল, ইউনিয়ন ও ওয়ার্ড সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কেক কাটা শেষে সিদ্দিকুর রহমান উজ্জল বলেন: বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে।

বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর ৬ দিনের কর্মসূচি কমিয়ে শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। জনগণের ভালোবাসা অর্জন করুন।

এই সময়ে আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা বিএনপি ৬ নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম,ফতুল্লা থানা বিএনপি সহ সভাপতি পায়েল, ৬ নং ওয়ার্ড ফতুল্লা ইউনিয়ন বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট, ওয়ার্ড সহ সভাপতি শরিফ,ফতুল্লা ইউনিয়ন যুব দল এর যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম,ইউনিয়ন যুব দল কার্যকরী সদস্য মমিন ইসলাম,৬ নং ওয়ার্ড বিএনপি নেতা সাগর।

আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক শফিকুর রহমান শফিক,আব্দুল জলিল,মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মোহাম্মদ ফারুক সহ বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park