1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, শুভেচ্ছা জানালেন বর্তমান নিউজ পরিবার

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৭১ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি:সবুজ মিয়া।
দীর্ঘ প্রায় ১৮ বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিকদের সংগঠিত কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নবগঠিত কমিটিতে মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেল সভাপতি এবং দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি হানিফ মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বর্তমান নিউজ পরিবার।
বর্তমান নিউজ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘ সময় পর রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে পেশাগত সমন্বয় আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, অধিকার ও মর্যাদা রক্ষা এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ তুলে ধরার ক্ষেত্রে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাসুদ করিম, সহ-সভাপতি মকবুল হোসেন ও আবুল কালাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রিয় ও রুবেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক এসএম আবু কাউসার দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কোষাধ্যক্ষ নাজমুল হুদা, সহ-কোষাধ্যক্ষ পারভেজ মিয়া, দপ্তর সম্পাদক শরিফ ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএ সাকের, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন মিয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক নুরে আলম, সমাজকল্যাণ সম্পাদক এমদাদুল হক দুলাল এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত সদস্য রয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আলম হোসেন, সফিকুল আলম মামুন, নিজামউদ্দিন, জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, আনোয়ার হোসেন, গোলাম কাউসার দিলু ও শেখ সুমন।
বর্তমান নিউজ পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। তাই সংবাদ পরিবেশনে তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমান নিউজ পরিবার আরও আশা প্রকাশ করে, রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি, পেশাগত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে কার্যকর ভূমিকা পালন করবে।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের সুস্বাস্থ্য, সফলতা ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছে বর্তমান নিউজ পরিবার।
বর্তমান নিউজ পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park