1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

মাদক ও ছিনতাই প্রতিরোধে প্রস্তুতিমূলক আলোচনা সভা, সচেতনতা বৃদ্ধির আহ্বান আফসানা আফরোজ বিভার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
মাদক, ছিনতাই ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নাসিক ১৮ নং ওয়ার্ড এলাকায় এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর সৌজন্যে আয়োজিত এ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশের সদস্য, তরুণ সমাজ ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসানা আফরোজ বিভা, সাবেক প্যানেল মেয়র-১ এবং মহানগর কমিউনিটি পুলিশের সহ-সভাপতি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক ও ছিনতাই সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও তরুণদের সচেতনতার মাধ্যমে মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভব।”
তিনি আরও বলেন, এলাকার প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও কমিউনিটি পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ, মাদকমুক্ত ও ছিনতাইমুক্ত ১৮ নং ওয়ার্ড গড়ে তুলতে এলাকাবাসীকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনেরও দাবি জানান তারা।
সভা শেষে উপস্থিত সবাই মাদক ও ছিনতাই প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park