1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

না:গঞ্জ সদর থানার ওসি’র সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩২৯ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ

নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুস সাওার মিয়া এর সাথে নারায়নগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর থানা অফিস ভবনে মহানগর যুব অধিকার পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও মহানগর গনঅধিকার পরিষদের
সমন্বয়ক রাহুল আরফিন এর উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অফিসার ইনচার্জ মহোদয়।

এ সময় রাহুল আরফিন বলেন,নারায়ণগঞ্জ সদরের সকল ধরণের চাঁদাবাজ ও দখলদারদের প্রতিরোধ করতে হবে। সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সহ অবস্থান সৃষ্টি করতে হবে। চলমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এসব প্রতিরোধ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদ জনসাধারণের পাশে থেকে তাদের সেবায় কাজ করতে চায় এবং যেকোনো ষড়যন্ত্র ও অরাজকতা ধৈর্যের সাথে প্রতিরোধ করতে তারা সর্বদা ঐক্যবদ্ধ।

সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সাওার নেতৃবৃন্দদের আশ্বস্ত করে বলেন, আমরা জনগণের কল্যাণে নিয়োজিত থেকে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কোন ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দেশের সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক এটিই কাম্য।
এ সময় নারায়ণগঞ্জ মহানগরের নেৃতৃবৃন্দদের মাঝে উপস্তিত ছিলেন,এ আর পারভেজ,কাউসার,মো:আল-আমিন,টিটু সাইফুল্লা,আব্দুল্লাহ,ফয়সাল,সাদি,হোসাইন,রাসেল,বাবু,লিংকন,মারুফ,জুয়েল,আল-আমিন,আশিক সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park