1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন পোর্টাল অন্তর্ভুক্তির জোর দাবি সম্পাদক-প্রকাশকদের

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সাক্ষাৎ; স্মারকলিপি প্রদান, ইতিবাচক উদ্যোগের প্রত্যাশা
স্টাফ রিপোর্টার:
দেশের নিবন্ধিত অনলাইন সংবাদপোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন নীতিমালার আওতায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা।
এ দাবিতে তারা তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং একটি স্মারকলিপি প্রদান করেন। সাক্ষাৎকালে তারা বলেন, ডিজিটাল যুগে অনলাইন সংবাদমাধ্যম জনগণের কাছে দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অথচ সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন পোর্টাল অন্তর্ভুক্ত না থাকায় নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে আর্থিক বৈষম্যের শিকার হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকরা আরও বলেন, নিবন্ধিত ও নীতিমালা মেনে পরিচালিত অনলাইন সংবাদপোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা হলে গণমাধ্যমের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং দায়িত্বশীল সাংবাদিকতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে অনলাইন গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
স্মারকলিপিতে অনলাইন সংবাদমাধ্যমের টেকসই উন্নয়ন, সমঅধিকার নিশ্চিতকরণ এবং সরকারি বিজ্ঞাপন বণ্টনে বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়।
জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন সম্পাদক ও প্রকাশকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বলে জানা গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park