1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার ফতুল্লা থানার যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হলেন এম এইচ শারাফাত কবির মাশফিক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ জেলা শাখার ফতুল্লা থানার তিন (৩) মাস মেয়াদি আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন এম এইচ শারাফাত কবির মাশফিক।
সম্প্রতি সংগঠনের জেলা শাখা কর্তৃক প্রকাশিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে ফতুল্লা থানা পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব প্রদান করা হয়। সেই কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে স্থান পান এম এইচ শারাফাত কবির মাশফিক।
কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সংগঠনের আদর্শ, শিক্ষা, ঐক্য ও মুক্তির চেতনাকে ধারণ করে তিনি দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নবনির্বাচিত যুগ্ম সদস্য সচিব এম এইচ শারাফাত কবির মাশফিক বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনের নীতি ও আদর্শকে সমুন্নত রেখে শিক্ষার্থীদের অধিকার, সামাজিক সচেতনতা এবং ইতিবাচক নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন এ আহ্বায়ক কমিটির মাধ্যমে ফতুল্লা থানায় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park