
বর্তমান নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মো:মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে বর্তমান নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বর্তমান নিউজ পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, জনসেবা, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং শিল্পখাতের অগ্রগতিতে তাঁর অবদান নারায়ণগঞ্জবাসীর কাছে প্রশংসিত। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি হিসেবে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে থেকে তিনি শিল্প ও বাণিজ্য খাতের বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জের ব্যবসায়িক পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
জন্মদিন উপলক্ষে বর্তমান নিউজ পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, সমৃদ্ধি এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে তাঁর অবদান আরও বিস্তৃত হোক এবং ভবিষ্যতে তিনি আরও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করুন—এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।
শুভ জন্মদিন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। আপনার আগামীর পথচলা হোক সাফল্য, সম্মান ও অর্জনে পরিপূর্ণ।