1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান রাকিবুল ইসলাম রাকিবের

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৭৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে গণতন্ত্র রক্ষায় সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্ট্রার্কটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও নাসিক মেয়র পদপ্রার্থী রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার (৫ জুন) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী বাসস্ট্যান্ড এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে তিনি যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার আহ্বান জানান।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, বর্তমান সময়ে মাদক ও অনলাইন জুয়ার কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। তিনি জানান, কেউ মাদক ছেড়ে সৎপথে ফিরে আসতে চাইলে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদসহ মহানগর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park