1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

অসহায় পরিবারের পাশে রাকিবুল ইসলাম রাকিব, ১ লাখ টাকা অনুদান প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
মানবতার সেবাই সবচেয়ে বড় পরিচয়—এই বিশ্বাসকে ধারণ করে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামের এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, স্টার্ক ট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং নাসিক মেয়র পদপ্রার্থী জনাব রাকিবুল ইসলাম রাকিব।
সম্প্রতি ওই পরিবারের দুর্দশার কথা জানতে পেরে তিনি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এবং পরিবারের প্রয়োজন মেটাতে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থানীয়রা জানান, পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল। এমন পরিস্থিতিতে রাকিবুল ইসলাম রাকিবের সহায়তা তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। অনুদান পেয়ে পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। মানবিক মূল্যবোধকে ধারণ করে সবাই এগিয়ে এলে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”
তার এই মহৎ উদ্যোগ সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেবে বলে মনে করছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park