1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম সোহাগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ সারা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম সোহাগ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি আত্মসমর্পণের শিক্ষা দেয়। এই ঈদ আমাদেরকে ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগায়। আমি নারায়ণগঞ্জসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও বেশি প্রয়োজন। ঈদের প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে সবাইকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।
আমিনুল ইসলাম সোহাগ বলেন, “ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। তাই আসুন আমরা সবাই মিলে একটি মানবিক ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসি।”
তিনি তারেক জিয়া পরিষদের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর উদ্দেশ্যে আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে উন্নয়ন ও মানবকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করতে হবে।”
শুভেচ্ছা বার্তার শেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি পবিত্র ঈদুল আযহা যেন সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি ও ভালোবাসা— সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park