1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির নির্বাচনে শাহজাহান ও শাহেদ শাহীন বিজয়ী

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) নগরীর রাসেল পার্কের ভেতরে অবস্থিত পার্ক লাউঞ্জ রেস্টুরেন্টে দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মো. শাহজাহান ২৯ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এম এ শাহেদ শাহীন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার খাজা আজিজুল হক। এ সময় নির্বাচন কমিশনার মাসুদুর রহমান খুসরু ও মহিউদ্দিন আহমেদ উপস্থিত থেকে সার্বিক দায়িত্ব পালন করেন।
ভোটগ্রহণ চলাকালে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন।
জানা গেছে, সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৫৪ জন। এর মধ্যে ৫৩ জন ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টার পরপরই ভোট গণনা শুরু হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আলহাজ্ব মো. শাহজাহান ও মো. হানিফ উদ্দিন সেলিম। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এম এ শাহেদ শাহীন ও শাহাদাত হোসেন।
নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রার্থীরা ব্যবসায়ীদের অধিকার রক্ষা, সংগঠনের উন্নয়ন এবং ব্যবসাবান্ধব কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে নির্বাচন প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park