1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

শিশুদের নিয়ে ‘শিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক’ কর্মসূচী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক ঃ
স্বপ্নকুঁড়ি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধি শিশুদের নিয়ে “শিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক” এক ব্যতিক্রমধর্মী কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে নগরীর চাষাড়া ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিবন্ধি শিশু ও তাদের অভিভাবকসহ প্রায় ৭০ থেকে ৮০ জন অংশগ্রহণ করেন।
সাদমান সাদিতের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তিনি প্রতিবন্ধি শিশুদের নিয়ে এমন মানবিক আয়োজনের প্রশংসা করেন এবং শিশু ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজের এই বিশেষ শিশুরা আমাদের সম্পদ। যথাযথ পরিচর্যা ও সহায়তা পেলে তারাও প্রতিভাবান হয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে প্রতিবন্ধি শিশুদের শিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা করতে তিনজন বিশেষজ্ঞ লেকচারার উপস্থিত ছিলেন। এর মধ্যে মো. শফিকুল ইসলাম তকদার শিশুদের মেন্টাল হেলথ ও সাইকোসোশ্যাল সাপোর্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় অভিভাবকরাও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।
এছাড়া অডিওলজি অ্যান্ড স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজি বিভাগের লেকচারার মো. শাকিল সারওয়ার এবং স্পেশাল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন বিভাগের আরেকজন লেকচারার বিশেষ শিশুদের শিক্ষা ও বিকাশ নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন স্বপ্নকুঁড়ির মো. বশির ইমাম মাহিন ও মো. মাশরাফি নুর প্রিয়ান। সার্বিক সহযোগিতায় ছিলেন মাশরাফি আলম নাফি, শাখাওয়াত হোসেইন, আজমান হোসাইন ও সাবিকুন নাহার।
স্বপ্নকুঁড়ির পরিচালকরা জানান, সমাজের বিশেষ শিশুদের নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের কাউন্সিলিং করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। তারা বলেন, “বিশেষ শিশুরা একটু যত্ন ও সহযোগিতা পেলে সমাজের বোঝা নয়, বরং সম্পদে পরিণত হতে পারে।”
অনুষ্ঠানে সুইট প্রতিবন্ধি স্কুলের অধিকাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচী ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park