1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

তারুণ্যের প্রিয় মুখ, পরিষ্কার-নিরাপদ মাসদাইর গড়াই লক্ষ্য’ কাউন্সিলর পদে লড়ছেন তরুণ সমাজসেবক আরমান হোসেন অপু।

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের মাঝে শুরু হয়েছে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা। এবারের নির্বাচনে তরুণ প্রার্থীদের অংশগ্রহণ বিশেষভাবে আলোচনায় এসেছে। এরই ধারাবাহিকতায় ওয়েস্ট মাসদাইর ও সাবেক ফতুল্লা এনায়েতনগর এলাকার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক আরমান হোসেন অপু।
এলাকাজুড়ে ইতোমধ্যেই সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় সভা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন আরমান হোসেন অপু। ফলে তরুণদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও তিনি আলোচনায় রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে জলাবদ্ধতা, মাদক, অপরিচ্ছন্ন পরিবেশ, কিশোর গ্যাং এবং সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা। তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি জনগণের কথা শুনবেন এবং দ্রুত কার্যকর উদ্যোগ নেবেন।
ওয়ার্ডের কয়েকজন তরুণ বলেন, “আমরা এমন একজন কাউন্সিলর চাই যিনি তরুণদের নিয়ে কাজ করবেন। খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবেন। আরমান হোসেন অপুকে আমরা একজন উদ্যমী ও কর্মঠ মানুষ হিসেবে দেখছি।”
প্রার্থী আরমান হোসেন অপু বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও নিরাপদ মাসদাইর গড়ে তুলতে কাজ করবো। প্রতিটি মহল্লায় নাগরিক সেবা নিশ্চিত করা, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক অপরাধ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে আমার অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি, ওয়ার্ডবাসী উন্নয়ন ও সেবার স্বার্থে আমাকে সহযোগিতা করবেন।”
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও নতুন মুখ হওয়ায় আরমান হোসেন অপুকে ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের একটি বড় অংশ তার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park