1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

পরীক্ষার্থীদের পাশে রাকিবুল ইসলাম রাকিব, নারায়ণগঞ্জজুড়ে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক রিপোর্ট :
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্কুল কেন্দ্র ঘিরে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন নাসিক মেয়র পদপ্রার্থী ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব। তার এই ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরেছে এবং সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে বিভিন্ন কেন্দ্রে কলম, রাবার, ফাইল ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। অনেক শিক্ষার্থী হঠাৎ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ভুলে গেলে বা সংকটে পড়লে তাৎক্ষণিকভাবে এসব সামগ্রী সরবরাহ করে সহযোগিতা করা হয়।
এছাড়াও পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের দুর্ভোগ লাঘবে বিশেষভাবে যাত্রী ছাউনির ব্যবস্থা করা হয়েছে। প্রচণ্ড গরম ও রোদের মধ্যে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য এই ছাউনি স্বস্তির পরিবেশ তৈরি করেছে।
এ বিষয়ে কয়েকজন অভিভাবক জানান, “এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা অনেক কষ্টে রোদে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু এখন ছাউনির কারণে কিছুটা স্বস্তি পাচ্ছি।” অন্যদিকে শিক্ষার্থীরাও প্রয়োজনীয় উপকরণ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “পরীক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ছোট ছোট উদ্যোগের মাধ্যমে যদি তাদের পাশে দাঁড়ানো যায়, সেটাই আমাদের সার্থকতা।”
মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের ব্যানারে পরিচালিত এই কার্যক্রম পরীক্ষাকালীন সময়জুড়ে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park