1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

গণমানুষের নেতা ফজলুল হক মানিক চেয়ারম্যান এর ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত, শ্রদ্ধা জানালেন এডভোকেট ওমর ফারুক নয়ন।

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৫২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :নিজস্ব প্রতিবেদক :
গণমানুষের নেতা ফজলুল হক মানিক চেয়ারম্যান এর ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত, শ্রদ্ধা জানালেন ওমর ফারুক নয়ন ও আজিজুর রহমান মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি, ভোলাব ইউনিয়ন পরিষদের টানা ৩৮ বছরের সাবেক চেয়ারম্যান এবং গণবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফজলুল হক মানিক-এর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ১ এপ্রিল যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও রুহের মাগফেরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত পিপি ও ১ নম্বর অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ. কে.এম. ওমর ফারুক নয়ন। একই সাথে রূপগঞ্জ থানা বিএনপির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নারায়ণগঞ্জ শাখার সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দরা -ও মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।
অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, “মানিক চেয়ারম্যান রূপগঞ্জবাসীর জন্য একজন কল্যাণকর ও জনদরদি নেতা ছিলেন। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি সবসময় সুশিক্ষার ওপর গুরুত্ব দিতেন এবং তরুণদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করতেন। ব্যক্তিগতভাবে তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং মানুষের সেবায় নিয়োজিত থাকার পরামর্শ দিতেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।”
শ্রদ্ধা জানিয়ে ওমর ফারুক নয়ন বলেন, “ফজলুল হক মানিক চেয়ারম্যান ছিলেন একজন সজ্জন ব্যক্তি ও সফল জনপ্রতিনিধি। তিনি বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে সর্বস্তরের মানুষের সঙ্গে সমানভাবে মিশে ছিলেন। তার অবদান আমরা কখনো ভুলতে পারবো না।”
তিনি আরও বলেন, “তার ২৯তম মৃত্যুবার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধা জানাই এবং মহান আল্লাহর কাছে তার রুহের মাগফেরাত কামনা করি। রূপগঞ্জ উপজেলা বিএনপি তাকে সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখবে।”
উল্লেখ্য, ফজলুল হক মানিক দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং একজন সৎ, আদর্শবান ও গণমানুষের নেতা হিসেবে এলাকায় আজও শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে আছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park