1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

যে ছয় শ্রেণীর মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড কঠোর যাচাই-বাছাইয়ে প্রকৃত অসহায়দের অগ্রাধিকার

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিতরণকৃত ফ্যামিলি কার্ড সুবিধা প্রদানে নতুন করে কঠোর নির্দেশনা জারি হয়েছে। প্রকৃত নিম্নআয়ের ও অসহায় পরিবারকে অগ্রাধিকার দিতে ছয় শ্রেণীর ব্যক্তিকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। ইতোমধ্যে মাঠপর্যায়ে তালিকা হালনাগাদ ও যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
যেসব শ্রেণী পাবেন না সুবিধা
সরকারি নির্দেশনা অনুযায়ী নিম্নোক্ত ছয় শ্রেণীর ব্যক্তি ফ্যামিলি কার্ডের জন্য অযোগ্য বিবেচিত হবেন—
১. সরকারি চাকরিজীবী ও প্রজাতন্ত্রের কর্মচারী
২. অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যারা নিয়মিত পেনশনভোগী
৩. নিয়মিত আয়কর প্রদানকারী ব্যক্তি
৪. স্বচ্ছল ও উচ্চ আয়ের ব্যবসায়ী
৫. একাধিক বাড়ি, ফ্ল্যাট বা উল্লেখযোগ্য জমির মালিক
৬. ইতোমধ্যে বড় অঙ্কের সরকারি ভাতা বা একাধিক সামাজিক সুরক্ষা সুবিধাভোগী ব্যক্তি
যাচাই-বাছাইয়ে কড়াকড়ি
প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), আয় সংক্রান্ত তথ্য, সম্পত্তির রেকর্ড এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশের ভিত্তিতে তালিকা চূড়ান্ত করা হবে। প্রয়োজনে সরেজমিন তদন্তও করা হচ্ছে।
ভুল তথ্য দিয়ে কেউ কার্ড সংগ্রহ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কার্ড বাতিল করা হবে বলে সতর্ক করা হয়েছে।
অগ্রাধিকার পাবেন যারা
দিনমজুর, রিকশাচালক, শ্রমজীবী, নিম্নআয়ের পরিবার, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা প্রশাসনের দপ্তরে আবেদন ও অভিযোগ গ্রহণ করা হচ্ছে।
প্রশাসন জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই প্রকৃত দরিদ্রদের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park