1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

উচ্চ আদালতে জামিন হওয়ায় গিয়াসউদ্দিনের রিমান্ড শুনানী স্থগিত

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত

সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন স্থগিত করেছে নারায়ণগঞ্জের তিনটি আমলী আদালত। বুধবার (৫ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জের তিন থানার ৬টি মামলায় তার বিরুদ্ধে ৭দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

তবে, নারায়ণগঞ্জের বিভিন্ন থানার ১৩টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করায় তার রিমান্ড শুনানী স্থগিত করে আদালত।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার ৪টি আড়াইহাজার থানার একটি ও বন্দর থানার একটি করে মোট ৬টি মামলায় ৭দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ।

এর আগে, সকাল ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় মুহাম্মদ গিয়াসউদ্দিনকে। তার আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গনের ভিড় জমায় বিএনপির নেতাকর্মীরা। আর তাই আদালত জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিনের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এই সরকার মামলা-হামলা দিয়ে বিরোধী দল দমন করতে চায়। সেই দমনের অংশ হিসেবেই গত নভেম্বর-ডিসেম্বর মাসে নির্বিচারে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা করেছে। সেই মামলার অংশ হিসেবে ৬টি মামলায় পুলিশ আদালতের কাছে ৭দিন করে রিমান্ডের আবেদন করেছিলো। কিন্তু গিয়াসউদ্দিন সাহেব ইতিপূর্বে মহামান্য উচ্চ আদালতের কাছে জামিন আবেদন করলে, গত ২তারিখে এই নারায়ণগঞ্জের ১৩টি মামলায় জামিন মঞ্জুর হওয়ায় আজকের রিমান্ড শুনানি বাতিল হয়েছে। তাকে হয়রানি করার জন্যই আদালতে রিমান্ড চাওয়া হচ্ছে। আমরা অবিলম্বে গিয়াসউদ্দিন সাহেবের মুক্তির দাবি করছি এবং তাকে হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে কোর্ট পরিদর্শক কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, নারায়ণগঞ্জের তিনটি থানার মোট ৬টি মামলায় আজ গিয়াসউদ্দিন সাহেবের রিমান্ড ‍শুনানী ছিলো। তবে, ওনার আইনজীবী হাই কোর্টের জামিনের কাগজ প্রদর্শনের প্রেক্ষিতে আগামী ১১ তারিখ পরবর্তী শুনানীর তারিখ নির্ধারণ করেছেন। কাগজ যাচাই-বাছাই এর প্রেক্ষিতে পরবর্তীতে আদেশ প্রদান করা হবে। তাই আজকে তার কোন রিমান্ড মঞ্জুর করা হয় নাই।

জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১৯ ডিসেম্বর ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গত ১২ মে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে, পরে ১৬ মে পুলিশ তাকে আড়াইহাজার থানার একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। সর্বশেষ গত ২৫ মে মুহাম্মদ গিয়াসউদ্দিনকে ১২ টি মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে হাজির করেছে পুলিশ। এর মধ্যে কয়েকটি মামলায় তার পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালতে নামঞ্জুর করে তাকে পুনরায় কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park