1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আড়াইহাজারে বিএনপি নেতাকর্মী ও ভোটারদের আস্থার কেন্দ্রবিন্দু রাকিবুল ইসলাম রাকিব

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৩১৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :বিশেষ প্রতিবেদক।

নারায়ণগঞ্জ–২ আসনের আড়াইহাজার উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-প্রসংগঠনের বিভিন্ন সভায় আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা নজরুল ইসলাম আজাদ–এর ছোট ভাই।
স্থানীয় দলীয় সূত্র ও এলাকাবাসী জানান, গত ১৭ বছর ধরে আড়াইহাজারের মানুষ সুখে-দুঃখে সব সময় রাকিবুল ইসলাম রাকিবকে পাশে পেয়েছেন। শিক্ষা, চিকিৎসা, দুর্যোগকালীন সহায়তা, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ কারণে তিনি শুধু একজন শিল্পপতি নন, বরং আড়াইহাজারবাসীর আস্থাভাজন একজন সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সাম্প্রতিক সময়ে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ-প্রসংগঠনের সভাগুলোতে নেতাকর্মীরা জানান, দলীয় কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাকিবুল ইসলাম রাকিবের সহযোগিতা দীর্ঘদিন ধরেই অব্যাহত রয়েছে। রাজনৈতিক সংকটকাল কিংবা স্বাভাবিক সময়—সব অবস্থায় তিনি নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন এবং পাশে থেকেছেন।
এলাকাবাসী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবিষ্যতেও তাঁকে আগের মতোই পাশে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। সাধারণ ভোটারদের প্রত্যাশা, জননেতা নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে এবং রাকিবুল ইসলাম রাকিবের সামাজিক ও সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় আড়াইহাজারে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।
সভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, “রাকিবুল ইসলাম রাকিব মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিতে বিশ্বাসী। দীর্ঘদিনের এই আস্থা ও ভালোবাসা আগামীতেও অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এভাবেই আড়াইহাজার উপজেলা বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে রাকিবুল ইসলাম রাকিব আজ আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার প্রতীক হিসেবে আলোচিত হয়ে উঠেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park