1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আড়াইহাজার উপজেলার ৮নং ওয়ার্ড বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জননেতা নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে রাজনীতি করার

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২১০ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ৮নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ জননেতা নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে রাজনীতি করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দলকে তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জননেতা নজরুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে আড়াইহাজারের রাজনীতিতে একজন ত্যাগী, সাহসী ও জনসম্পৃক্ত নেতা হিসেবে পরিচিত। তিনি সবসময় সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র ও দলীয় আদর্শ রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বেই আগামী দিনে আড়াইহাজার উপজেলায় বিএনপি আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও বলা হয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংগঠনের ভেতরে বিভেদ নয়—ঐক্যই সবচেয়ে বড় শক্তি। সেই লক্ষ্যেই ৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জননেতা নজরুল ইসলাম আজাদের পাশে থেকে রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলের সকল কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দেন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন জননেতা নজরুল ইসলাম আজাদের ছোট ভাই (বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব,) ও বিএনপি নেতা আবু দাইয়ান, মনির হোসেন সহ ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী। উপস্থিত নেতারা বলেন, আগামী দিনে ৮নং ওয়ার্ড বিএনপি আড়াইহাজার উপজেলার রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।
সভা শেষে নেতাকর্মীরা জানান, জননেতা নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজারে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের আস্থা ও সমর্থন অর্জনে দল সফল হবে বলে তারা দৃঢ় বিশ্বাস রাখেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park