
বর্তমান নিউজ ডেস্ক :বিশেষ প্রতিবেদক।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভার বিএনপির পরিচিত নেতা আনোয়ার হোসেন দলীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি বিএনপির মনোনীত প্রার্থী, নারায়ণগঞ্জ-২ আসনের জনপ্রিয় নেতা ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ ভাইয়ের নেতৃত্বে রাজনীতি করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী থেকে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আড়াইহাজারে বিএনপিকে সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও গতিশীল করতে দক্ষ ও ত্যাগী নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তার মতে, নজরুল ইসলাম আজাদ একজন পরীক্ষিত নেতা, যিনি তৃণমূলের রাজনীতি থেকে উঠে এসে জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, “নজরুল ইসলাম আজাদ ভাই আড়াইহাজারের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার নেতৃত্বে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং বিএনপি নতুন করে শক্তিশালী অবস্থানে ফিরে আসবে। সেই বিশ্বাস থেকেই আমি তার সাথে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছি।”
আনোয়ার হোসেন আশা প্রকাশ করেন যে, নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজার পৌরসভাসহ পুরো আসনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশ নেবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে।
দলীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেনের এই রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্ত আড়াইহাজার পৌর বিএনপির অভ্যন্তরে ইতিবাচক সাড়া ফেলেছে। নেতাকর্মীরা মনে করছেন, এতে করে দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে এবং তৃণমূল পর্যায়ে বিএনপির কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আড়াইহাজার পৌরসভার একজন সক্রিয় নেতার এ ধরনের অবস্থান বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে দলকে আরও সুসংহত করবে।