1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আমাদের নেত্রী মরহুম খালেদা জিয়া দেশের সাধারন মানুষের কল্যানেই রাজনীতি করেছেন : জিলানী ফকির

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৩৩৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক /নারায়ণগঞ্জ প্রতিনিধি।

বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা সারা বাংলাদেশে সর্বোচ্চ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আমাদের নেত্রী বিশ্ব মানবতার নেত্রী। সেই আদর্শ বাস্তবায়নে আগামী বাংলাদেশ বিড়ির মানে আমরা জাতীয়তাবাদী ওলামা দল ঐক্যবদ্ধতায় কাজ করব।

শনিবার ৩ জানুয়ারী বাদ এশা পশ্চিম মাসদাইর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফতুল্লা থানা কমিটির আয়োজনে এ দোয়া ও আলোচনা সভায় ফতুলা থানা ওলামা দলের আহ্বায়ক জিলানী ফকির এসব কথা বলেন।

ফতুল্লা আহবায়ক থানা ওলামা দলের মো. জিলানী ফকিরের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব মো. মশিউর রহমান রনি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড.এসএম মাহমুদুল হক আলমগীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা ওলামা দলের সদস্যসচিব হায়েজ মো. মামুন, ফতুল্লা থানা ওলামা দলের যুগ্ম আহবায়ক হাফেজ মো. বেলাল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন প্রধান, সাবেক ছাত্রদল নেতা মো.জুম্মন ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জিলানী ফকির আরো বলেন, আমাদের সদ্য প্রয়াত গনতন্ত্রের মা জননী বেগম খালেদা জিয়া দেশের সর্বস্তরের মানুষের কাছে কতটুকু জনপ্রিয় ছিলেন তা আপনারা সবাই দেখেছেন। মুসলিম দেশের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর অন্যতম কারন হচ্ছে তিনি দেশের সাধারন মানুষের কল্যানেই রাজনীতি করেছেন।

আহবায়ক আরো বলেন, শুধুমাত্র দেশের মানুষের কথা ভেবে বিগত ফ্যাসিষ্ট সরকারের পাতা ফাদে পা দেননি খালেদা জিয়া। তিনি সব সময় বলতেন, বিদেশে আমার কেউ নেই দেশের সাধারন জনগনই আমার সবকিছু। তাই আমি দেশেই থাকবো এবং দেশের মাটিতেই মৃত্যুবরন করবো। আমরা বেগম জিয়াকে হারাইনি হারিয়েছে একজন অভিভাবককে। যে অভিভাবক ছিলেন গনতন্ত্রের মাতা। যিনি তার চিন্তা-চেতনায় শুধুমাত্র দেশের সাধারন মানুষকে নিয়ে ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park