1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

প্যানেল মেয়র বাবু ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৮৪ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ

নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়ার-১ ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু । একই ঘটনায় তার ছেলে রায়হান করিম রিয়েনকেও অভিযুক্ত করা হয়।

শনিবার (১৮ই মে) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ নগরীর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এসময় তার সাথে তার ছেলে ও স্ত্রী উপস্থিত ছিলেন।

এসময় তার ও তার সন্তানের বিরুদ্ধে ওঠা ধর্ষণের ঘটনা ভিত্তিহীন দাবি করে বাবু বলেন, (গত ২রা মে) আমার কাছে ঢাকার এক সাংবাদিক ফোন করে বলে যে আমি ও আমার ছেলে নাকি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত। পরবর্তীতে দুইটি জাতীয় ও নারায়ণগঞ্জের স্থানীয় সময়ের নারায়ণগঞ্জে সংবাদটি প্রচার করা হয়। ঘটনাটি সত্য হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কোন সমস্যা নেই। কিন্তু ওই সংবাদে যাকে অভিযোগকারী বলা হয়েছে, তার সাথে যখন আমি, আমার স্ত্রী কথা বলেছি তখন সে বলে, সে এরকম কোন অভিযোগ করেননি। এমনকি সে তো আমার ছেলে রিয়েনকে ঠিক মতো চিনেও না।
এক্ষেত্রে আমার প্রশ্ন, যেহেতু এরকম কোন ঘটনাই ঘটেনি এবং কেউ কোন অভিযোগও করেনি; তাহলে এই সংবাদ কোন ভিত্তিতে প্রচার করা হলো।

তিনি আরও বলেন, আমি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যেহেতু আমি জনগনের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, তাই এইসকল বিষয়ে এবং এই হলুদ সাংবাদিকতায় আমি অত্বন্ত মর্মাহত। আমি আপনাদের কাছে এইর সুষ্ঠু বিচার চাই। আমি ডিবি প্রধান হারুন সাহেবের সাথেও এই বিষয়ে কথা বলবো। পাশাপাশি আইনগত যেই ব্যবস্থা নিতে হয় আমি নিবো।

তিনি আরও বলেন গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না, আমরা জনপ্রধিনিরা যে হেতু রাজনিতির সাথে জরিত ভুলত্রুটি হতে পারে, তার মানে এই না ছেলে ও বাবার সম্মান হানি করে সামাজিক ভাবে অস্সাম করা মটেও ঠিক হয়নি। কারন আপনাদেরও সন্তান আছে, আপনাদের কাছে এ বিচার দিয়ে গেলাম। আপনারা বিষয়টি নিয়ে গভীর ভাবে পর্যবেক্ষন করে দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে তথ্য উটঘাটন করে সত্য কে সমাজের কাছে তুলে ধরলে কৃতঞ্জ থাকবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park