1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সেনাবাহিনীতে অফিসার পদে ভর্তি বিষয়ক উদ্বুদ্ধকরণ ক্লাস  অনুষ্ঠিত হয়েছে 

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৮ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী আজ শহীদ স্মৃতি আদর্শ কলেজ ও নবাবগঞ্জ  উপজেলার  ডিগ্রী কলেজে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে ভর্তি বিষয়ক উদ্বুদ্ধকরণ ক্লাস  অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার   (৩ সেপ্টেম্বর) সকাল ১২ টার সময় ( ৭হর্স)  ক্যাপ্টেন কাজী নাঈম হোসেনের  আয়োজনে   নবাবগঞ্জ ডিগ্রী কলেজে ও ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে  শিক্ষার্থীদের মাঝে

সেনাবাহিনীতে অফিসার পদে উদ্বুদ্ধকরণ ও আলোচনা  করেন। অনুষ্ঠানে বক্তারা সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস, শৃঙ্খলা, জীবনযাপন এবং দেশসেবার মহৎ সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

উদ্বুদ্ধকরণ ক্লাসে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে অফিসার হওয়ার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, শারীরিক ও মানসিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park