1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাকির খানের বর্ণাঢ্য র‍্যালী

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশাল ও বর্ণাঢ্য র‍্যালী বের করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও বিএনপি নেতা জাকির খান।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা জাকির খান এসময় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি। তারেক রহমান এদেশে আসবে বীরের বেশে। দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, এবার নির্বাচন হবেই হবে। তবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেন, জাকির খানকে দীর্ঘদিন নির্যাতন করা হয়েছিল। তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। আমি খুব ছোটবেলা থেকে তাকে চিনি। আমি যখন কারাগারে যাই তখন তাকে সেখানে দেখেছি। জাকির খান কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে তাকে সংবর্ধনা দিলে হাজার হাজার মানুষের ঢল নামে। ২৫ বছর পরে এসেও তার সেই একই জনপ্রিয়তা দেখতে পাচ্ছি। জাকির খানের হাত ধরে এই সন্ত্রাস কবলিত নারায়ণগঞ্জের মাটি মুক্ত হবে বলে আমি বিশ্বাস করি।

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে এসময় হাজারো নেতাকর্মী দৃষ্টিনন্দন প্লাকার্ড, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যাগে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে যোগদান করেন। পরে র‍্যালীটি মন্ডলপাড়া এলাকা থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভের সামনে এসে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমউল্লাহ করিম সেলিম, বিএনপি নেতা নাজির আহমেদ, দিদার খন্দকার, স্বেচ্ছাসেবক দলের নেতা জিয়াউর রহমান জিয়া, মহানগর কৃষক দলের সহ-সভাপতি শেখ সালেহ আহমেদ রনি, মহানগর কৃষক দলের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান মশু, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি এজাজ চৌধুরী, সাবেক জেলা ছাত্রদল নেতা জুয়েল আহমেদ, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park