1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

‘আজকের মধ্যেই আলোচনা শেষ হবে’; ড. আলী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩২৩ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: আজকের মধ্যেই অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে রাষ্ট্র সংস্কারবিষয়ক দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করার কথা জানিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে রাষ্ট্র সংস্কার সনদ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শুরু হয় কমিশনের।

বৈঠকে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে আলোচনায় অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

আলোচনার শুরুতে ড. আলী রীয়াজ বলেন, ছয়টি কমিশনের সুপারিশের সারসংক্ষেপের আলোকে যে প্রাথমিক ঐকমত্য হয়েছে, তাতে ১৩টি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রেখেও মতৈক্যে পৌঁছানো গেছে। বাকি অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি আজকের আলোচনায় করা হবে বলে আশা করছি।

তিনি বলেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে, প্রতিক্রিয়া ও সংশোধনী পাওয়া যাচ্ছে, তা পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত খসড়া তৈরি করবে এবং তা দলগুলোর কাছে পাঠানো হবে।

সেই খসড়ায় দলগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে সনদের একটি সম্মিলিত রূপ পাবে বলেও উল্লেখ করেন তিনি।

আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্ব পুনর্বিন্যাস, উচ্চকক্ষ গঠন ও তার নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগের বিধান এবং মৌলিক অধিকার সম্প্রসারণসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে আজই নিষ্পত্তি করা হবে সব অমীমাংসিত প্রস্তাব। এতে করে রাষ্ট্র সংস্কার সনদের দিক-নির্দেশনামূলক একটি কাঠামো তৈরির পথে এগিয়ে যাবে কমিশন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park