1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

এশিয়ান কাপের আগে পূর্ণ প্রস্তুতির লক্ষ্য বাফুফের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩১০ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : ২০২৫ নারী এশিয়ান কাপকে সামনে রেখে বড়সড় প্রস্তুতির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ পাওয়া নারী ফুটবল দলকে আরও পরিপক্ব করতে দেশের বাইরে দীর্ঘমেয়াদি ক্যাম্প ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

জাতীয় নারী দলের প্রধান কোচ ইংল্যান্ডের পিটার বাটলারের নেতৃত্বে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে টানা ছয় মাসের অনুশীলন ক্যাম্প। বাফুফে জানিয়েছে, এই সময়ে অন্তত ছয়টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।

নারী ফুটবল উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা চেষ্টা করছি যেন দলকে উন্নত কন্ডিশনে প্রস্তুত করার সুযোগ দেওয়া যায়। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তবে তাদের প্রস্তুতি পরিকল্পনা ইউরোপে হওয়ায় তারা পারছে না। এখন জাপান ও স্পেনের সঙ্গে আলোচনা চলছে। জাপানের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে, তাদের কাছ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় আছি। ’

এদিকে কোচ পিটার বাটলার সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প করার আগ্রহ প্রকাশ করেছেন। বাফুফেও বিষয়টি বিবেচনায় রেখেছে বলে জানান কিরণ, ‘আমরা শুধুমাত্র নিজেদের পরিকল্পনা দেখলেই হবে না, যেসব দেশের সঙ্গে ম্যাচ খেলতে চাই, তাদের সময় ও প্রস্তুতির বিষয়টাও মাথায় রাখতে হবে। তবে আমরা বসে নেই, কাজ চলছে। আশা করছি, প্রস্তুতির ক্ষেত্রে আমরা সর্বোচ্চটা করতে পারবো। ’

শুধু প্রস্তুতিই নয়, দলের কোচিং স্টাফেও শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাফুফে। বর্তমান কোচিং স্টাফের পাশাপাশি তিনজন নতুন বিদেশি যুক্ত হবেন বলে জানান কিরণ। এর মধ্যে থাকবেন একজন গোলরক্ষক কোচ, একজন নারী সহকারী কোচ এবং একজন ফিজিক্যাল ফিটনেস ট্রেনার।

কিরণ বলেন, ‘বর্তমান স্টাফদের বাদ দেওয়া হচ্ছে না। তাদের রেখেই আমরা বাড়তি সহায়তা আনছি। একজন ট্রেনারের বায়োডাটা আমি সভাপতির কাছে পাঠিয়েছি, তিনি সেটি পর্যালোচনা করছেন। ’

আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া নারী এশিয়ান কাপের আগে বাংলাদেশ দলকে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে আগেভাগেই সেখানে পাঠানোর পরিকল্পনাও করছে বাফুফে।

এবারের এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন চীনসহ শক্তিশালী দলগুলো। তবে কিরণ মনে করেন, এই পর্যায়ে নিজেদের প্রমাণ করতে হলে শক্ত প্রতিপক্ষের সাথেই খেলতে হবে। তিনি বলেন, ‘উজবেকিস্তানের সঙ্গে জেতার লক্ষ্য নিয়েই আমরা অস্ট্রেলিয়া যাবো। ’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park