1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নতুন ভোটার হচ্ছেন ৪৪ লাখ ৬৬ হাজার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪১২ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। পরে ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি নিষ্পত্তি করে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সব ঠিক থাকলে এবার নতুন করে ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন ৪৪ লাখ ৬৬ হাজার নাগরিক। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সচিব জানিয়েছেন, হালনাগাদের ভুলত্রুটির কাজ ১০ জুলাইয়ের মধ্যে শেষ হয়েছে। নিবন্ধনের সময় ৮৭ শতাংশ ডেটা নির্ভুল হয়েছে, করণিক ত্রুটি ছিল ১৩ শতাংশ। সবকিছু সংশোধন করা হয়েছে।

সবশেষ এ বছরের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪।

এর আগে, গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন।

১০ আগস্ট হালনাগাদ করা ভোটারের যে খসড়া তালিকা প্রকাশ করার কথা ইসি বলেছে, সেখানে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হচ্ছেন।

মৃত ভোটারদের বাদ দিয়ে ও নতুনদের যুক্ত করে এবার ৩১ আগস্ট চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়াবে পৌনে ১৩ কোটির মতো, যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সব উপজেলা নির্বাচন কার্যালয়সহ স্থানীয় পর্যায়ে দেশজুড়ে এ খসড়া তালিকা উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park