1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৮৯ বার পঠিত
oppo_1024

বর্তমান নিউজ ডটকম: সিলেটের জাফলংয়ে মোবাইল কোর্ট অভিযানে ২৭ জুলাই রবিবার পাথর বোঝাই ৫০টি নৌকা এবং বালুসহ পাঁচটি ট্রাক জব্দ করা হয়েছে।

এছাড়া, সুনামগঞ্জের তাহিরপুরে গত ২৪ জুলাই মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করা পাঁচ হাজার ২ শত ৫০ ঘনফুটের বেশি পাথর জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৬২ হাজার ৫১০ টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আজ ২৮ জুলাই সোমবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে।

তথ্য বিবরণীতে বলা হয়, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সরকারের রাজস্ব নিশ্চিত করতে অবৈধ খনিজ সম্পদ আহরণ ও পরিবহনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park