1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

শেরপুরের ঝিনাইগাতীতে আশরাফিয়া দাখিল মাদ্রাসায় ভুয়া পদে শিক্ষক নিয়োগ বানিজ্যের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৮২ বার পঠিত

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জড়াকুড়া আশরাফিয়া দাখিল মাদ্রাসায় ভুয়া পদ সৃষ্টি করে দুই জন শিক্ষক নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ,অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম ২০২৪ সালের আগষ্ট মাসে শাকিল তালুকদার ও কম্পিউটার ল্যাব অপারেটর পদে ও তার স্ত্রী বীথি আক্তারকে ল্যাব সহকারী পদে নিয়োগ দেন। উক্ত মাদ্রাসায় কোন কম্পিউটার ল্যাব নেই। নেই কোন পদ।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম শিক্ষা অধিদপ্তরের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তার যোগসাজশে মোটা অংকের টাকার বিনিময়ে ভূয়া পদ সৃষ্টি করে স্বামী- স্ত্রী দুইজনকে নিয়োগ দেয়া হয়। অভিযোগে প্রকাশ,মাদ্রাসা সুপার আশরাফুল আলম ওই দুই শিক্ষককে জালিয়াতির মাধ্যমে কাগজে কলমে পূর্বে নিয়োগ দেখিয়ে এমপিও ভুক্ত করায় এবং গত এপ্রিল মাসে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম ওই দুই শিক্ষকের নিয়োগের তারিখ থেকে ৯ মাসের হাজিরা খাতার সাক্ষর একরাতেই করিয়ে নেন। মাদ্রার সহকারী শিক্ষক ছামিউল হক, সাবেক অবিভাবক সদস্য আঃ জলিল, ও আনোয়ার হোসেনসহ স্থানীয়রা জানান, এ মাদ্রাসায় ওই দুই পদ নেই, নেই কোন কম্পিউটার।

তাদের দাবি ভূয়া পদ সৃষ্টি করে জালিয়াতির মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম গোপনে ওই দুই পদে শিক্ষক নিয়োগ দেন। এর প্রতিকার চেয়ে মাদ্রাসার সাবেক অভিভাবক সদস্য লিয়াকত আলী ২৯ জুন শেরপুর জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম বলেন সঠিক নিয়ম মেনে ওই দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন বলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অভিযোগটি পাওয়া গেছে। তদন্ত করে সঠিক ঘটনার প্রতিবেদন দেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park