1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

মাইলস্টোন ট্রাজেডির বিচারের দাবিতে উত্তাল যশোর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪০৯ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে গত ২১শে জুলাই ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং এর সুষ্ঠু বিচার ও নিহত-আহতদের ক্ষতিপূরণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে যশোর। সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে শিক্ষাবোর্ড, জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করে রাখে। বৃষ্টিতে ভিজে আন্দোলনের এক পর্যায়ে শিক্ষাবোর্ডের গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষাবোর্ডের কর্মচারিরা তাদের বাঁধা দিতে আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছে, ২১শে জুলাইয়ের ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে লাশের সংখ্যা নির্দিষ্ট করা। ঘটনায় নিহতদের সঠিক সংখ্যা দ্রুত প্রকাশ করার দাবি জানানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ। নিহত ও আহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ। সুষ্ঠু তদন্ত ও বিচারর। নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রের স্থানান্তর ও উন্নত প্রযুক্তি। অভিন্ন প্রশ্নে পরীক্ষা। সাপ্লিমেন্টারি পরীক্ষা ও গ্রেজ পদ্ধতি।

যশোরের সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে তাদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আবেদন জানিয়েছে। তারা গভীর রাতে পরীক্ষা স্থগিত করার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানান। তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের উদাসিনতাকে দায়ি করেন। শিক্ষার্থীরা আশা করছে, প্রশাসন তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এবিষয়ে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, তিনি তাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park